সঙ্কোচেতে মলিন হৃদয়
সাহসভরে বলিতে নাহি পায়।
-রবি রায়
👱
তোমাকে খুঁজেছি আমি
রবি রায়
---
তোমাকে খুঁজেছি কতদিন-
সভ্যতার সেই ঊষালগ্ন থেকে
শতসহস্র বর্ষ ব্যাপী
অবিরাম চলেছি আমি আঁকাবঁকা পথে।
জীবনানন্দের সাথী হয়ে
তোমাকে খুঁজেছি আমি নাটোরের পথে,
বন্যায় ভেসেছি কতবার শেষের কবিতায়,
শ্রীকান্তের সঙ্গ নিয়ে
কাটিয়েছি কতদিন পিয়ারি সান্নিধ্যে।
তোমাকে খুঁজেছি আমি মহাকবির কাব্যে,
কণ্বের তপোবনের খোঁজে
হারিয়েছি পথ কতদিন গহিন অরণ্যে,
পথশ্রমে ক্লান্ত হয়ে
কখনোবা বাল্মিকীর নিরালা আশ্রমে
নিয়েছি আশ্রয় আমি ক্ষণিকের তরে
নির্বাসিতা সীতা যেথা লব-কুশ লয়ে সাথে
প্রতীক্ষায় রত অযোধ্যা নৃপতির।
কখনো বাজিয়ে বাঁশী সুরের আবেশে
খুঁজেছি তোমায় কোন দিবারাত্রির কাব্যে,
কল্পনায় ডানা মেলে
কখনোবা উড়ে গেছি নন্দনকাননে
বন্দিনী অপ্সরাদের মাঝে তোমারই সন্ধানে।
তোমাকে খুঁজেছি আমি প্রাচীন বৈশালীতে
আম্রপালী নটিনীর হৃদয় কাননে।
দেবদিন্ন হয়ে কখনো ডুবেছি আমি
তোমাকেই খুঁজে পেতে
সুতনুকা নাম দেবদাসীর অন্তরসলীলে।
কখনোবা চলে গেছি ইতিহাসের পথ বেয়ে
প্রাচীন রোমের কোন নিভৃত কারাকক্ষে,
কাটিয়েছি সেথা কত নিদ্রাহীন রাত
তোমারই প্রতীক্ষায়
শৃঙ্খলিত স্পর্টাকাস হয়ে।
তোমারই সান্নিধ্যলাভে
কখনোবা হয়েছি বিভোর হোমারের কাব্যে,
সেক্সপিয়রে বিচরণ করেছি কতদিন,
কল্পনায় মজনু হয়ে মজেছি লায়লায়,
বান্দা হয়ে মর্জিনার বনেছি দোসর।
স্রোতস্বিনী নীলতীরে
যেন কোন পটে আঁকা প্রাচীন পুরীতে
হয়েছি মগ্ন কতদিন
আলো আঁধারিত অন্তঃপুরে
স্বপ্নের সুন্দরী সঙ্গমে
গ্রীক সেনাপতি বেশে
তোমারই সন্ধানে।
তোমাকে খুঁজেছি আমি মুঘল হারেমে
অতৃপ্ত আরবী উর্বসীদের মাঝে,
কখনোবা তাজমহলের গর্ভগৃহে
কবরে শায়িতা যেথা তাজ শাজাহান পাশে।
---
নভেম্বর ০১, ২০২১
👨
হাত বাড়ালেই তোমায় পাব
কাছেই আছ, দূরে তবু
খাঁচার পাখির মতো।
👨
Perception
Don't force the flower to bloom, friend,
|
''জস তুজু জিস কি থি উস কো তো না পায়া হামনে ইস বাহানে সে মাগার দেখ লি দুনিয়া হামনে।'' |
|
''যাকে খুঁজেছিলাম তাকে পাইনি কোনদিন তবে খুঁজতে খুঁজতে আমার বিশ্ব দেখা হয়ে গেছে।" |
হারানো স্বপ্নগুলো ফিরে এসে কড়া নাড়ে অবিরত মনের দুয়ারে আমার।-রবি
যদিও রাত্রি
👨
২০.০৯.২০২২
👨
ইচ্ছে হয়
রবি রায়
আজ নিজের খাবার পরের সাথে
আজ ঘর হারাদের পাশে দাঁড়িয়ে
আজ কলম হাতে ঝর্ণাধারায়
আজ কন্ঠ ছেড়ে বেসুর তালে
আজ ছোটকালের স্মৃতি যত
২৯/০৭/২০২১
☔
In a rainy wet day
Rabi Roy
Today is the day
to stand on the porch of a two-story building and watch the rain,
Today is the day
to stand at the crossroads with an umbrella over the head,
Today is the day
of the reunion with the loved one on the bank of the river.
Today is the day
to rush to the metropolis to join the procession,
Today is the day
to share the food with the next one on the same plate,
Today is the day
to stand by the homeless and see the world through their eyes.
Today is the day
to smile and write down the burns of life in a moody mood,
Today is the day
to write a poem with a fountain pen in hand,
Today is the day
to sing the favorite song and faint to the tune without control.
Today is a day
of reminiscence as a childhood memory,
Today is the day
to say goodbye to all having distributed all the books-
my lifelong friends so far,
Today is the day
to tell all- let you all be well.
29/07/2021
☔
👨






